শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বর্ণমালা কিন্ডারগার্টেন’র বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

reporter / ২২৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সামনে সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে কিন্ডারগার্টেন’র ম্যানেজিং কমিটি, অভিভবাক, শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী ও প্রিন্ট- ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্ণমালা কিন্ডারগার্টেন’র সভাপতি মো. নুরুন্নবী নোমান’র সভাপতিত্বে ও বর্ণমালা কিন্ডারগার্টেন’র প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন’র পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার হারুন অ রশিদ সাগর, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সমাজসেবক তাফাজ্জল হোসেন,গিয়াসউদ্দিনসহ প্রমুখ।
এসময় বিদ্যালয়টির আঙিনায় দেশের গুরুত্বপূর্ণ তথ্য চিত্র ও বীর শ্রেষ্ঠদের ছবিসহ শিশুদের মেধা বিকাশে কাজ করার জন্য নানা উদ্যোগ ও শিশুদের মাঝে আদর্শ শিক্ষার আলো ছড়িয়ে দেয়ার লক্ষে প্রতিষ্ঠিত মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডার গার্টেন’র পরিচালনা পরর্ষদ, শিক্ষক-শিক্ষার্থীদের চলাফেরা আচরণ আচরণে ও সঠিক পাঠদানের ভূয়সী প্রশংসা করছেন অভিভাবক ও অতিথিরা।


এই বিভাগের আরও খবর