শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বর্ণিল আয়োজনে চাঁদপুরে বাংলা নববর্ষ উদযাপিত

reporter / ৬৫৭ ভিউ
আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে শহরে হাসান আলী সরকারি মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গল শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর তীরে গিয়ে শেষ হয়।
পরে একই স্থানে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন গ্রামীন খেলা ও পুরস্তার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, মঙ্গল শোভাযাত্রা করেছি, যা ইউনোস্ক কর্তৃক গুরুত্বপূর্ণ একটি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। যেটা আসলে অনুভব করা যায়। এ পর্যন্ত বাংলাদেশে ৪ টি ঐতিহ্য স্বীকৃতি ইউনোস্কতে অন্তর্ভুক্ত করা হযেছে।
জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের সকল ধর্ম বর্ন নির্বিশেষে এ দিনটি উদযাপন করা হয়। এটা বাঙ্গালির অনুষ্ঠান। আমরা যারা পাঞ্জাবি পরি না তারা একটি দিন মানে এ দিনে পাঞ্জাবি পরি। এদিন সার্বজনীন উৎসবের দিন। খাওয়ার সময়ও চিন্তা করি বাঙ্গালিয়ানা খাওয়া খেতে। এই একটি দিন আমরা বাঙালি সংস্কৃতির মধ্য দিয়ে উপভোগ করার চেষ্টা করি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাশ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার।
আলোচনা সভা শেষে তৈলাক্ত কলা গেছে বেয়ে উঠা, মুরগি ধরা, বালিশ খেলা, ঘুড়ি উড়ানোসহ নানান বাঙালি গ্রামীন খেলার আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর