শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে চলছে, তার জন্যে আমাদের সতর্ক থাকার দরকার—- জেলা প্রশাসক কামরুল হাসান

reporter / ৩৪১ ভিউ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা
চাঁদপুর: চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ জুন) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
তিনি বক্তব্যে বলেন, আমি যোগদানের পর দেখেছি, এখানে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। এটার জন্যে আসলে স্থায়ী সমাধান করা দরকার। জনকল্যাণের দিকে তাঁকিয়ে আমরা ইচ্ছা করলে রেলওয়ের জায়গাও নিতে পারি সর্বসম্মতিক্রমে। কতদিন আর আলোচনা হবে,এখন আলোচনা শুধু নয়, সমাধান দরকার। রাত ৮টার পর চাঁদপুর শহরে ট্রাক চলাচল করবে। রাত ৮ টার আগে খুব জরুরি কিছু না থাকলে ট্রাক চলাচল বন্ধ থাকবে। রড সিমেন্টের দোকান থেকে সকালে যেন ভ্যানগাড়ী না বের হয়।
জেলা প্রশাসক বলেন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হবে। ওইদিন আমরা বর্নিল আয়োজন করার জন্যে ইতিমধ্যে সবধরণের প্রস্তুতি নিয়েছি,তার কাজ এখনো চলছে  আমরা প্রায় প্রতিদিনই একাজের তদারকি করছি। উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ, প্রশাসনের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীসহ সর্বস্তরের লোকজন অংশ নিবেন। স্মরণ কালের সবচেয়ে বড় জমায়েত যেন হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কোভিড সস্পর্কে জেলা প্রশাসক বলেন, বর্তমানে করোনার প্রাদুর্ভাব আবারও বেড়ে চলছে।তার জন্যে আমাদের সতর্ক থাকার দরকার। অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো ও ক্লিনিকগুলোর জন্যে নিয়মিত অভিযান চলছে। এসব অবৈধ ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে মানুষ সেবা নয় অসুবিধাই পাচ্ছে। এব্যাপারে সকলের সহযোগিতা দরকার।
জেলা প্রশাসক বন্যা সংক্রান্ত ব্যাপারে বলেন, পানি উন্নয়ন বোর্ডের সাথে সভা হয়েছে বন্যা সংক্রান্তের ব্যাপারে। যদি বন্যা হয় তাহলে বন্যার পানি আমাদেরকে বিন্দুমাত্র সময় দিবে না, তাই আমাদের সর্বরকম প্রস্তুতি থাকতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌরসভার মেয়র  মো: জিল্লুর রহমান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ ওয়াদুদ, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমূখ।


এই বিভাগের আরও খবর