শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বাংলাদেশ সীড এসোসিয়েশনের ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা সম্পন্ন

reporter / ৪৪২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) জেলা কমিটির আয়োজনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পূর্নমিলনী ও আলোচনা সভা গতকাল ১৮ জুলাই সোমবার সকালে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ) জেলা কমিটির সভাপতি নিউ সীড কোম্পানির স্বত্বাধিকারী মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কচুয়া মেসার্স ভাই ভাই পোল্ট্রি এন্ড ফিস ফিডের স্বত্বাধিকারী মোঃ কামরুজ্জামান বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’ র সার ও বীজ ডিলার  আঃ ছাত্তার, বীজ ডিলার  আবদুল হক মিয়া, সার ও বীজ ডিলার মেসার্স পাটওয়ারী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আলমগীর হোসেন পাটওয়ারী,
সভায়, সকল বীজ ব্যাবসায়ীদের মধ্যে সম্প্রীতি ও সু সম্পর্ক বজায় রেখে ব্যাবসা বানিজ্য করা। সকল উপজেলায় বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)’ র জেলা কমিটির সদস্য বৃদ্ধির বিষয়ে সকলকে সংঘবদ্ধভাবে প্রচেষ্টা করা। জেলা বীজ প্রত্যায়ন অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে সাথে সু সম্পর্ক তৈরি করে যোগাযোগ রক্ষা করা। উক্ত অফিসগুলোর মাধ্যমে বীজ ডিলার নিবন্ধন বা নবায়নের জন্য বিএসএ র জেলা কমিটির সদস্য পদ নেওয়ার জন্য যোগাযোগ করে সদস্য পদ গ্রহণে প্রয়োজনীয় সার্বিক সহায়তা প্রদান করা এবং  জেলা সার ও বীজ মনিটরিং সভার জেলার বীজ ব্যাবসার উন্নয়ন সম্পর্কে আলোচনা ও সহযোগিতা কামনা করা।
সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মেসার্স মাহাবুব সীড স্টোরের মাহবুব খান সোহেল, কোষাধ্যক্ষ চাঁদপুর বীজ ঘর এর স্বত্বাধিকারী ফরহাদ হোসেন, সদস্য শাহরাস্তি ঠাকুরপাড়া বাজার মেসার্স একরাম বাদার্সের স্বত্বাধিকারী মোঃ একরামুল হক পাটোয়ারী, মতলব দক্ষিণ পুরাতন লঞ্চ সংলগ্ন মেসার্স সরকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আব্বাস সরকার প্রমূখ।


এই বিভাগের আরও খবর