শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

বাবুরহাট স্কুল এন্ড কলেজ টেলিভিশন বিতর্কে বিজয়ী

reporter / ২৭৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২

আল আমিন মিয়াজীঃ জাতীয় ইংরেজি টেলিভিশন বির্তকে বিজয়ী চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ। গত সোমবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কতৃক আয়োজিত জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতায় বিজয়ী হয় চাঁদপুরের বাবুরহাট স্কুল এন্ড কলেজ। জাতীয় টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ এবং বাবুরহাট স্কুল এন্ড কলেজ।
চট্টগ্রাম কেন্দ্রে গত সোমবার (২৬ ডিসেম্বর) আয়োজিত ইংরেজি জাতীয় টেলিভিশন বির্তক প্রতিযোগিতার বিষয় ছিল ‘A safe Internet system can increase the participation of women in the workplace.’ প্রতিযোগিতায় পক্ষদল হিসেবে অংশগ্রহণ করেছে বিএফ শাহিন স্কুল এন্ড কলেজ এবং বিপক্ষদল হিসেবে অংশগ্রহণ করেছে বাবুরহাট স্কুল এন্ড কলেজ। প্রতিযোগিতায় সেরা বক্তা হয়েছেন বাবারহাট স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মুজতাহিদ বিন মাসুম (সামি)। উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতাটি সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্বে ছিলেন, সাফিয়া গাজী।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের হয়ে উক্ত প্রতিযোগিতায় অংশ নেয় মুজতাহিদ বিন মাসুম (সামি), উম্মে হাবিবা মুমু ও নিহার রঞ্জন রাহুল। মুজতাহিদ বিন মাসুম (সামি) এর নেতৃত্ব উম্মে হাবিবা মুমু ও নিহার রঞ্জন রাহুল বাবাুরহাট স্কুল এন্ড কলেজের হয়ে প্রতিনিধিত্ব করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কতৃক আয়োজিত জাতীয় ইংরেজি টেলিভিশন বির্তক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয় ছিনিয়ে আনে।


এই বিভাগের আরও খবর