সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব নিতে হবে —- জেলা প্রশাসক কামরুল হাসান
নিজস্ব প্রতিবেদকঃ ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বপ্ন নিয়ে’ এ স্লোগান নিয়ে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু রক্ষা বিষয়ক ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে।
সোমবার (২২ আগষ্ট) বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
তিনি বলেন, একটি অপরাধ অনেকগুলো অপরাধ ধরে নিয়ে আসে। বাংলকদেশের নাগরিক হিসেবে আমার করা দরকার, এ বিশ্বাস রাখলে অবশ্যই করা সম্ভব। সচেতনতার জায়গাটিকে গড়ে তুলতে হবে। সচেতনতার কাজটি করার দায়িত্ব জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সকলের৷ সবাই মিলে বাল্যবিবাহ প্রতিরোধের দায়িত্ব নিতে হবে, তবেই সম্ভব হবে বাল্যবিবাহ প্রতিরোধ।
অতিরিক্ত জেলা (শিক্ষা ও আইসিটি) বশির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম সরওয়ার।
এসময় জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।