শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিএনপি নেতা অ্যাড. ইব্রাহীম খলিলের  মৃত্যুতে জেলা বিএনপির শোক

reporter / ২০৪ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির নেতা অ্যাড.
ইব্রাহীম খলিলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও সাধারণ সম্পাদক এড. সলিমুল্লাহ সেলিম। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের
মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইব্রাহিম খলিল গত রোববার হৃদক্রীয়া বন্ধ হয়ে মারা যান। তার মৃত্যুর খবর দ্রুত আদালত এলাকায় ছড়িয়ে পড়লে আইনজীবীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
রোববার ( ১ লা জানুয়ারি ) তিনি আদালতের কাজ সেরে দুপুরে নিজ এলাকা শহরের ষোলঘর স্কুলে বই বিতরন করতে আদালত থেকে রওয়ানা দেন। স্কুল ও বাড়ির রাস্তাতেই যাওয়ার পথে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। সাথে সাথে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কতব্যরত ডাক্তার মৃত্যু ঘোষনা করেন। অ্যাডঃ ইব্রাহিম খলিল বসবাস করতেন শহরের ষোলঘর বিটি রোড এলাকায়। তার নিজ বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাড়ুয়া গ্রামে।
তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করার পর ১৯৮৯ সালের ২০ এপ্রিল চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে তিনি যোগদেন। রোববার দুপুর পযন্ত তিনি আইনপেশার সাথে জড়িত ছিলেন।


এই বিভাগের আরও খবর