শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বিএনপি সম্মান কেড়ে নেয় আর আওয়ামীলীগ মানুষের সম্মাণ ফিরিয়ে দেয় —মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম 

reporter / ৩৩৪ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন,  বিএনপি মানুষের সম্মাণ কেড়ে নেয় আর আল্লাহর ইচ্ছায় আওয়ামীলীগ মানুষের সম্মাণ ফিরিয়ে দেয়। যেখানে মুক্তিযোদ্ধারা আছে সেখানে শয়তান থাকে না। মুক্তিযোদ্ধারা ভয় পায় না। আমরা যতক্ষণ মাঠে থাকবো ততক্ষণ মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল আওয়ামীলীগের হাতেই ক্ষমতা থাকবে।
বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযুদ্ধকালীন চাঁদপুর জেলার কমান্ডার ও খেতাবপ্রাপ্ত কয়েক’শ মুক্তিযোদ্ধাকে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভোটের মাধ্যমে এ সরকার ক্ষমতায় এসেছে। তাই এ সরকার ক্ষমতায় থাকলেই মানুষ শান্তিতে থাকবে। তাই আগামী নির্বাচনেও জয়বাংলা বলে নৌকায় সিল মারতে হবে।
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীর সভাপতিত্বে এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ,ফরিদগঞ্জ পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা  আবুল খায়ের পাটওয়ারী ,চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান,সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। পরে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক সহযোগিতা দেয়া শেষে সকলে মধ্যাহ্ন ভোজে অংশ নেন।


এই বিভাগের আরও খবর