শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস পালিত 

reporter / ৩৯৭ ভিউ
আপডেট : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

 বাংলাদেশের  অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট সাদাছড়ি দেয়া হচ্ছে
—– জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ১৫ অক্টোবর  ‘দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলায় নানান কর্মসূচির মাধ্যমে বিশ্ব সাদাছড়ি ও নিরাপত্তা দিবস  পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর যৌথভাবে সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট সাদা ছড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
 প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন যে, ডিজিটাল বাংলাদেশের  অংশ হিসেবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের স্মার্ট সাদাছড়ি দেয়া হচ্ছে। তিনি আরও বলেন যে, প্রতিবন্ধীদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের  মাধ্যমে বিভিন্ন ভাতা, উপবৃত্তি, ক্ষুদ্রঋণ, বিনামূল্যে থেরাপি সেবা, সহায়ক উপকরণসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবার উপ পরিচালক  রজত শুভ্র সরকার ও  সঞ্চালনার দায়িত্বে ছিলেন প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন চন্দ্র নন্দী।
পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি, সমাজসেবা অফিসার (রেজিষ্ট্রেশন) মোঃ মনিরুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সোনালী সুদিন’ এর প্রতিনিধি মোঃ আবু হানিফ, নবরূপ মানবিক উন্নয়ন সংস্থার প্রতিনিধি  পি. এম. বিল্লাল, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার প্রতিনিধি ইব্রাহীম খলিল, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি খলিলুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, চাঁদপুর সদর, চাঁদপুর এর উদ্যোগে ১০ জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে স্মার্ট সাদাছড়ি প্রদান করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসান উক্ত সাদা ছড়ি হস্তান্তর করেন।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, সুধীবৃন্দ, দৃষ্টি প্রতিবন্ধীবৃন্দসহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর