নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দীন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
তারা শোকবার্তায় বলেন, যে মহান মুক্তিযুদ্ধে চাঁদপুরে প্রথম শহীদ, শহীদ জাবেদের ছোট ভাই চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য, চাঁদপুর মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানিকে গতকাল শনিবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে নির্মমভাবে হত্যা করা হয়
বীর মুক্তিযোদ্ধা রফিক উল্লাহ কোম্পানির মৃত্যুতে এক শোক বার্তায় আরোও বলেন,আমরা অত্যন্ত গভীরভাবে শোকাহত মর্মাহত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত দোষীদের তদন্তের মাধ্যমে বের করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কামনা করি। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি চাঁদপুর জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি।