নিজস্ব প্রতিবেদকঃ
মহা পবিত্র বিশ্ব ইসলামি সম্মেলন উপলক্ষে জাকের পার্টি ছাত্রফ্রন্ট চাঁদপুর উত্তর সাংগঠনিক জেলার আয়োজনে দাওয়াতী মিশন সভা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১২ জানুয়ারী বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় লুধুয়া নয়াকান্দি বাজার মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাকের পার্টি ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি।
চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোর্শেদ সরকারের সভাপতিত্বে চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ এর পরিচালনায়। এ সময় বক্তব্য রাখেন, মিশন সদস্য কেন্দ্রীয় জাকের পার্টি ছাত্রফ্রন্টের সহ -সাধারণ সম্পাদক স্বপন মাহমুদ,মিশন সদস্য সহ- সাধারণ সম্পাদক রুহুল আমীন সিকদার এমিলি।
কুমিল্লা সাংগঠনিক বিভাগের সভাপতি ও মিশন সদস্য মোঃ ফয়সাল খন্দকার, কুমিল্লা সাংগঠনিক বিভাগের সহ-সভাপতি ও মিশন সদস্য, মোঃ আনোয়ার হুসাইন রুবেল সহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন, কৃষক ফ্রন্ট মতলব উত্তর উপজেলার সভাপতি আব্দুল হান্নান প্রধান।
চাঁদপুর উত্তর জেলা ছাত্রফ্রন্টের সহ-সভাপতি রাসেল হাওলাদার, সাধারণ সম্পাদক ডালিম সরকার,সদস্য মাসুদ হাওলাদার , আবুল খায়ের, রাজিব পাটোয়ারি, রুহুল আমীন, শুভ প্রধান, ইব্রাহিম হাওলাদার সহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন, মহাপবিত্র বিশ্ব উরস শরীফ জাকেরানদের জন্য নেয়ামত। জাকের পার্টির চেয়ারম্যান আমাদের বলেছেন সামনে ঘোর বিপদ। এই বিপদ থেকে বাঁচতে হলে জাকের পার্টির পতাকাতলে সবাইকে থাকতে হবে। এ সময় তিনি সকলকে জাকের পার্টির পতাকাতলে আসার আহবান জানান। , মহা পবিত্র বিশ্ব উরস শরীফ ইসলামি সম্মেলনে ২০২৩ সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দশনা দেন বক্তারা।