শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলবে তিন মাসের শিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা

reporter / ২৩২ ভিউ
আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে আজ শনিবার দুপুরে ঘরের সামনে রাখা একটি ড্রামের পানিতে ডুবিয়ে এক শিশুকে খুন করা হয়েছে। শিশুটির নাম আফসানা আক্তার (৩ মাস)।
পুলিশ ঘটনাস্থল থেকে গতকাল সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করেছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ ও শিশুর পরিবার।
থানা সূত্রে জানা গেছে, গতকাল  দুপুরে পেশাগত কাজে ওই শিশুর বাবা রাজমিস্ত্রি আনিসুর রহমান বাড়ির বাহিরে যান। শিশুটির মা আয়েশা আক্তার শিশুটিকে একা বসতঘরে রেখে পানি আনতে পাশের পুকুরে যান। কিছুক্ষণ পর সেখান থেকে ঘরে ফিরে দেখেন, তাঁর কন্যাশিশুটি ঘরে নেই। এখানে-ওখানে অনেক খোঁজাখুঁজির পরও শিশুটির সন্ধান পাননি তাঁর পরিবারের সদস্যরা।
খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের সদস্যদের চোখ পড়ে তাঁদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের দিকে। কৌতুহলবশত ওই ড্রামের ঢাকনা খোলার পর তাঁরা সেখানে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান।
মুঠোফোনে তাঁরা ঘটনাটি পুলিশকে জানালে মতলব দক্ষিণ থানার ওসি মো.সাইদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং সেখান থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আফসানার বাবা আনিসুর রহমান বলেন, তাঁর কন্যাশিশুকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এ ঘটনায় জড়িত তা এখনই পরিষ্কারভাবে বলতে পারছেন না। পূর্ব শত্রুতার জের ধরে কেউ এ কাজ করেছে বলে মনে করছেন।
থানার ওসি মো.সাইদুল ইসলাম জানান, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকান্ড বলে মনে হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।


এই বিভাগের আরও খবর