কামরুল হাসান রাব্বীঃ
চাঁদপুরের মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডের নলুয়া মরহুম সেবত আলী প্রধানীয়া বাড়িতে নব নির্মিত মসজিদের শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু। শুক্রবার (২২ জুলাই) জুম্মার নামাজ শেষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
উদ্বোধনকালে সাজেদুল হোসেন চৌধুরী দিপু বলেন, বর্তমান সরকার অতীতের যে কোনো সরকারের তুলনায় ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। এ সরকারের আমলে দেশের জনগণ নিজ নিজ ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে পারছেন। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করলে ইহকাল এবং পরকালে এর শান্তি মিলে। তাই নিজ নিজ এলাকায় ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপনে সকলকেই এগিয়ে আসা উচিত।
তিনি আরো বলেন, একজন মুসলিমের কাছে তার নিজের ঘর থেকে অনেক গুরুত্বপূর্ণ আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করা। আজ আমরা সেরকম একটি গুরুত্বপূর্ণ কাজ করতে সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন আল্লাহর যে বান্দা দুনিয়াবি কোনো স্বার্থ ছাড়া শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করলো, আল্লাহতালা জান্নাতে ঐ ব্যাক্তির জন্য একটি ঘর নির্মাণ করে দিবেন।
এ সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন পাটওয়ারী, ফারুক পাটওয়ারী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, জেলা পরিষদের সাবেক সদস্য আল-আমিন ফরাজী, জেলা পরিষদের সাবেক সদস্য ও মতলব উত্তর ছাত্রলীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, সাবেক ছাত্রলীগ নেতা রহমত উল্ল্যাহ সরকার লিখন, মতলব উত্তর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসাইন মো. কচি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক মৃধা, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ মৃধা, যুবলীগ নেতা এ্যাড. আল-আমিন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিপন মিয়া, যুবলীগ নেতা কামাল হোসেন, মতলব পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামাল ফরাজী, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফ পাটওয়ারী, ছাত্রলীগ নেতা শরীফ হোসেন, নারায়ণপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামরুজ্জামান মুন্সি, সাধারণ সম্পাদক জাহিদ খান বাবু, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ কাউসার আহমেদসহ মুসিল্লবৃন্দ।