শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

মতলব উত্তরের কৃতি শিক্ষার্থী উচ্চ শিক্ষা নিতে জাপান গেছেন আমরিন জাহান এশিকা

reporter / ৪১৭ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
উচ্চ শিক্ষা নিতে জাপান গেছেন আমরিন জাহান এশিকা
ইন্টারন্যাশনাল হোপ স্কুলের কৃতি শিক্ষার্থী আমরিন জাহান এশিকা উচ্চ শিক্ষার জন্য জাপান গেছেন। গত শুক্রবার দুপুরে জাপানি এয়ারলাইন্সযোগে বাংলাদেশ ত্যাগ করেন। তিনি জাপান রিটসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে বিবিএ (২০২২-২০২৬) শিক্ষা বছরে উচ্চ শিক্ষা গ্রহণ করবেন।
এশিকা উচ্চ শিক্ষা গ্রহণ করে অর্থনীতিবীদ হতে চায়। এশিকার এ সাফল্যে তার পরিবারের সবাই অনেক খুশি।
এশিকা জানান, ছোটবেলা থেকেই স্কুলে যাওয়া ও পড়ালেখা ছিল আমার নেশা। এতে আমার যে লাভ হয়েছে, তা হলো- আমি বিদ্যার্জন করতে পেরেছি আর আমার সামনে পৃথিবীকে জানার দুয়ার খুলেছে।’ আমি বিদেশে উচ্চ শিক্ষা সমাপ্তি করে দেশ ও জাতির কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই।
আমরিন জাহান এশিকা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আলী আক্কাস বাদলের গর্বিত সন্তান ও জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুল হক চৌধুরী বাবুল এর নাতনী।


এই বিভাগের আরও খবর