শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে অটোভর্তি টিসিবির পণ্য আটক করল জনতা

reporter / ২৪২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলায় সাদুল্ল্যাপুর ইউনিয়নে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের সময় স্থানীয়রা ১শ’ ২৩ জন কার্ডধারীর নামে বরাদ্দ পণ্য আটক করে। পরে ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে কার্ডধারীর মাঝে সেগুলো বিতরণ করা হয়। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে সাদুল্ল্যাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাদুল্ল্যাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কবির হোসেন ১শ’ ২৩ জনের কার্ড দেখিযে টিসিবির ডিলারের মাধ্যমে পণ্য তোলেন। সেসব পণ্য নিয়ে যাওয়ার সময় জনতা অটোগাড়ী সহ আটক করে। পরে সেগুলো বিতরণের ব্যবস্থা করেন স্থানীয় চেয়ারম্যান।
স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে অনিয়মের সঙ্গে ডিলার প্রিয়সী এন্টার প্রাইজের স্বত্বাধিকারী শাহারিয়ারের সম্পৃক্ততা রয়েছে। (প্রতিটি কার্ডের জন্য বরাদ্দ সয়াবিন তেল ২ কেজি, চিনি ১ কেজি, ডাল ২ কেজি) পণ্য ছিল।
এ বিষয়ে ইউপি সদস্য কবির হোসেন বলেন, আমার ওয়ার্ডের মাল গুলো আমি নিজ দায়িত্বে নিয়ে এসেছি। এর পূর্বেও মালামাল নিজ দায়িত্বে কার্ডধারীর বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌঁছে দিয়েছি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জোবায়ের আজিম পাঠান স্বপন বলেন, বিষয়টি শুনেছি। এত বড় দায়িত্ব নেওয়া ইউপি সদস্যর ঠিক হয়নি। তবে লোকমুখে শুনেছি এর পূর্বেও মালামাল নিজ দায়িত্বে গ্রহণ করে কার্ডধারীর বাড়ীতে বাড়ীতে গিয়ে পৌঁছে দিয়েছে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল হাসান বলেন, বিষয়টি কেউ জানায়নি। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর