শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter / ২৪৯ ভিউ
আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর থানা পুলিশ গাঁজাসহ মাদক ব্যবসায়ী মুক্তার হোসেন (৪৭) কে
গ্রেপ্তার করেছে। শনিবার ১৮ ফেব্রুয়ারী রাতে ফরাজীকান্দি ইউপি’র হাজীপুর
গ্রামের আল আমিন এর বাড়ীর সামনে বেড়িবাঁধের পাকা রাস্তার উপর হইতে তাকে
গ্রেপ্তার করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.
মহিউদ্দিনের নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সানোয়ার হোসেনের
তদারকীতে মতলব উত্তর থানা এসআই মিজানুর রহমান-১, সঙ্গীয় এএসআই মো.
সেলিম মিয়া ও ফোর্সদের সহযোগিতায় মতলব উত্তর থানাধীন ফরাজীকান্দি
ইউনিয়নের হাজীপুর গ্রামের আল-আমিন এর বাড়ীর সামনে বেড়িবাঁধের পাকা
রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মো. মুক্তার হোসেনকে ১ কেজি গাঁজা সহ
গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃৃত আসামীর বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে
সোপর্দ করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন বলেন, মাদকের বিষয়ে আমরা
জিরো টলারেন্স নীতি অবলম্বন করে অভিযান পরিচালনা করছি। মাদকের সাথে সম্পৃক্ত
কেউ ছাড় পাবে না।


এই বিভাগের আরও খবর