আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান
——মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম
মোঃ কামরুল হাসান রাব্বিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন,
বিএনপি বন্দুকের নলের শক্তি দিয়ে ক্ষমতায় যাওয়ায় বিশ্বাস করে’
বাংলাদেশ আওয়ামী লীগ সেটি বিশ্বাস করে না। আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান এবং সেটিই বাস্তবতা।’
তিনি আজ বিকেলে চাঁদপুরের মতলব উত্তরে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,‘আওয়ামী লীগ জনগণের শক্তিতেই বলীয়ান। আমরা জনগণের শক্তিকেই বিশ্বাস করি, অন্য কোনো শক্তিতে আমরা বিশ্বাস করি না। অন্য কোনো শক্তির সমর্থন-সহযোগিতা নিয়ে আওয়ামী লীগ কখনো দেশের রাষ্ট্রক্ষমতায় যায়নি এবং কোনো বিদেশি শক্তির ওপরও আমরা নির্ভরশীল নই। আমরা জনগণের শক্তির ওপরই নির্ভরশীল।’
বিএনপি-ই জনগণের সমর্থনহীন— উল্লেখ করে মায়া বলেন, ‘বিএনপি দিনের বেলায় নয়াপল্টনে অফিস করে, রাতের বেলায় দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ায়। কারণ তারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না। তারা মনে করে, দূতাবাসে দূতাবাসে ঘুরে বেড়ালে বিদেশিরা তাদের কোলে করে ক্ষমতায় বসাবে। কিন্তু এ দেশের ক্ষমতায় বসানোর মালিক হচ্ছে জনগণ।
এসময় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, উপজেলা আওয়ামী লীগ নেতা আল মাহমুদ টিটু মোল্লা, এডভোকেট সেলিম মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সিরাজুল ইসলাম ডাবলু, ছাত্রীগের আহ্বায়ক মিনহাজ উদ্দিন খান, যুগ্ম আহ্বায়ক তামজিদ সরকার রিয়াদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা গাজী সম্রাট, পৌর কৃষকলীগের সভাপতি আ. কাদির, সাবেক কমিশনার খোকন, পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সালামত খান, রুহুল আমিন মোল্লা, শ্রমিকলীগ নেতা শামীম আহমেদ, কৃষকলীগ নেতা মনির হোসেন প্রমুখ।