শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে নিহত লাভলু’র পরিবারের পাশে কেন্দ্রীয় নেতা ড.জালাল উদ্দিন

reporter / ২২৫ ভিউ
আপডেট : শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

কামরুল হাসান রাব্বিঃ
চাঁদপুরের  মতলব উত্তরে দূর্বৃত্তেদের  হাতে নিহত বিএনপি নেতা সলিমুল্লাহ লাভলুর  পরিবারের সদস্যদের খোঁজ খবর নিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড.মোঃ জালাল উদ্দীন। 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সলিমুল্লাহ লাভলুর জানাযা  শেষে  বিএনপির নেতা কর্মিদের নিয়ে  ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়নে তার বাড়িতে  যেয়ে স্ত্রী ও সন্তানদের সঙ্গে কথা বলেন ড. জালাল উদ্দীন। 
এ সময় ড. জালাল কান্না জড়িত কন্ঠে বলেন , এই  খুনের বিচার একদিন এই মতলবের মাটিতেই  হবে। আজ লাভলু ভাইকে মারা হয়নি বিএনপির প্রতিটি কর্মির উপর ছুরি চালানো হয়েছে। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।  তিনি বলেন লাভলু বিএনপির জনপ্রিয় নেতা ছিল আজ তার জানায় প্রমান হয়েছে। কয়েক  হাজার  মানুষ  শেষ বিদায় জানাতে তার জানাযায়  উপস্থিত হয়েছেন। এ সময় তিনি লাভলুর হত্যা কান্ডের সাথে জড়িতদের  দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড.ফজলুল হক হান্নান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, পৌর বিএনপির সাধারন সম্পাদক  জাহাঙ্গীর প্রধান , উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন,তোফায়েল পাটোয়ারী, যুবদলের আহবায়ক  খায়রুল হাসান বেনু, সিঃযুগ্ন আহবায়ক  রাসেদ জ্জামান টিপু,যুগ্ম আহবায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল,নোমান হোসেন, মমিন সরকার, ছাত্রদলের আহবায়ক নূরুল হুদা ফয়েজি, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু সহ শত শত  নেতাকর্মীরা।
এ সময় তিনি  নিহত লাভলুর  পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং  তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন ড.জালাল উদ্দিন।


এই বিভাগের আরও খবর