শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে প্রতিবন্ধীর বাড়ির রাস্তা বন্ধ করে দিয়েছে প্রবাসীর স্ত্রী

reporter / ২২৮ ভিউ
আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের লুধুয়া গ্রামের মরহুম আবুল হাসেমের ছেলে প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী স্থানীয় লোকজন নিয়ে একই গ্রামের প্রতিবন্ধী আমির হোসেনের বাড়ির রাস্তা (পথ) বন্ধ করে দিয়েছে।
সরেজমিনে গেলে মরহুম আলী হোসেন হাওলাদারের ছেলে প্রতিবন্ধী মোঃ আমির হোসেন  জানান, বিগর ৪০ বছর পূর্বে তিনি বসত বাড়ি করে আসছেন। দক্ষিণ লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিকি মাইল পূর্ব দিকে কাচা রাস্তা থেকে একশত ফুট দক্ষিণ দিকে তার বাড়ি।
বাড়ি যেতে প্রয়োজন তার একটি সরু পথ। রাস্তা থেকে বাড়ি যাওয়ার আগে জমিটি নজরুল ইসলামের। প্রতিবন্ধী আমির হোসেন  বাড়িতে যাওয়ার জন্য নজরুলের কাছ থেকে দুই শতক জমি তিন লক্ষ টাকা দরদাম হলে, আমির হোসেন দুই শতক জমির দাম তিন লক্ষ টাকা নজরুল ইসলামকে দেন।
এ টাকা দেওয়ার পর নজরুল ইসলাম প্রায় দুই শতক জমি ছেড়ে দেন। ঐ দুই শতক জমির উপর রাস্তা তৈরী করে প্রতিবন্ধী আমির হোসেন বাড়িতে আসা যাওয়া করে। তার ঘরে তার স্ত্রী সহ তার ৪ বছরের এক টি শিশু সন্তান রয়েছে। তিনি বাড়িতে হাস মুরগির খামার করে কোন রকম দিনাতিপাত করে আসছে।
আর এই প্রতিবন্ধী আমির হোসেন তিনি নিজে হাটতে চলতে পারেনা, তিনি তার স্ত্রীর সহযোগিতা ছাড়া চলতে পারেনা, মরার উপর খড়ার গাঁ, ৮ ফ্রেরুয়ারী ভোরে ঐ প্রবাসী নজরুল ইসলামের স্ত্রী স্থানীয় লোকজন এবং দেশীয় অস্ত্র এবং বেকু মেশিন এনে রাস্তাটি কেটে ফেলেন। প্রতিবন্ধী আমির হোসেন ও আর কি করবে, তার নাই জন পাল্লা, তিনি বোকা বনে বাড়িতে বসে কাঁদছে আর আল্লাহর কাছে পানা চেয়েছে।
তিনি ডাক চিৎকার করে বলছেন, তোমরা আমার পথ বন্ধ করেছো কেন, আমি তোমাদের তিন লক্ষ টাকা দিয়েছি। এখন প্রবাসী নজরুল ইসলাম এর স্ত্রী তাছলিমা বেগম বলেন, আমরা তোদের কাছ থেকে কোন টাকা পয়সা নেই নাই, আমার জায়গা দিয়ে আর যেতে পারবি না৷ প্রবাসী স্ত্রী আর ও বলেন এ জমি আমার, আমার স্বামী এ জমি আমাকে সাব কাওলা করে দিয়েছে। এ রাস্তা ছাড়া প্রতিবন্ধী আমির হোসেন এর চলার আর কোন জায়গায় নাই।
তিনি তার পথ ফিরে পাবার জন্য স্থানীয় প্রশাসন এর দৃষ্টি আকর্ষণ করছেন। এ ব্যাপারে মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন প্রতিবন্ধী আমির হোসেন।


এই বিভাগের আরও খবর