শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব উত্তরে বিজয় দিবস উদযাপনকল্পে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

reporter / ২৩৩ ভিউ
আপডেট : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
মতলব উত্তর উপজেলায় আসন্ন ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতার বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিসূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. জয়নাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আ. কাইয়ুম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান তপু, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা বেগম, সমবায় কর্মকর্তা মোহাম্মদ ফারুক আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সজিব চন্দ্র দাস, সহকারী শিক্ষা অফিসার মো. ওয়ালী উল্লাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নুরুন্নবী, ইসলামিক ফাউণ্ডেশনের মডেল কেয়ারটেকার মো. আফজাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান প্রধান, উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, ষাটনলন ইউপি চেয়ারম্যান ফেরদৌস আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক সুজন ভুইয়া, সুলতানাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শান্ত প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলায় বিজয় যেন বাঙ্গালী জাতির অহংকার। দেশের যোগ্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়েছেন। যদিও অত্র এলাকায় করোনার প্রাদুর্ভাব নাই তবুও আগামী ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে সকলকে এ দিবসগুলো পালনে সকলকে সহযোগিতা করার জন্য আহবান জানানো হয়।


এই বিভাগের আরও খবর