শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

মতলব উত্তরে বিনামূল্যে সার-বীজ পেয়েছেন ৬ হাজার কৃষক

reporter / ৪০২ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ এবং ২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রণোদনা বিতরণ কনের এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সালাউদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ মজিবুর রহমান। উপজেলার ৬ হাজার জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার এ উফশী আউশ বীজ ৫ কেজি করে প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কেউ না খেয়ে থাকছে না। সবাই মাছে ভাতে এবং তরকারি দিয়ে তিনবেলা পেট ভরে খেতে পারছে। এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার বীজ দিচ্ছে। সবধরনের সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষি সামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোন সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।


এই বিভাগের আরও খবর