শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মতলব জেবির ৯২’ ব্যাচের মেধাবী ছাত্র বাবুর ইন্তেকাল

reporter / ২৪৪ ভিউ
আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

  মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯২’ ব্যাচের মেধাবী ছাত্র মোঃ সাইফুল ইসলাম বাবু(৪৭) শনিবার সকাল সাড়ে ৫টায় মতলব পৌরসভার কলাদীর নিজ বাসায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন। সে কয়েকদিন পূর্বে স্ট্রোক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হওয়া বাড়ী ফিরছেলন। হঠাৎ করে শনিবার সকালে পূণরায় অসুস্থ হয়ে পড়লে নিজ বাসায় মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে,১ মেয়ে, বাবা ও মাসহ অসংখ্য আত্বীয় স্বজন ও বন্ধু বান্ধব রেখে গেছেন। শনিবার বাদ যোহর মতলব নিউ হোস্টেল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান এম এ শুক্কুর পাটওয়ারী, ৯২ ব্যাচের পক্ষ থেকে কামরুজ্জামান শাহীন  এবং মরহুমের পিতা তাজুল ইসলাম মিয়াজী। নামাজে জানাযায় ইমামতি করেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মোরশেদ আলম সিরাজী। এসময় জানাযায়  সামাজিক,রাজনৈতিক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষক ও বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসল্লীগণ অংশগ্রহণ করেন। পরে বাদ আছর মরহুমের নিজ গ্রাম বাবুরপাড়া মিয়াজী বাড়ীর সামনে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


এই বিভাগের আরও খবর