তাওহিদ পাটোয়ারী মনিরঃ
মতলব দক্ষিণে চাঁদপুর জেলা যুবদলের সহসম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক এমএ আজিজ ঢালীর পিতার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ জানুয়ারি রাতে নিজ বাড়ি উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের ঢালী বাড়িতে এ মিলাদের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাইয়ুম মুন্সি, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জিয়াউল মাওলা কচি, উপজেলা যুবদলে সাবেক প্রচার সম্পাদক এসএম মোরশেদ আলম, যুবদল নেতা কাউছার আলম, ইউপি সদস্য খোকন দেওয়ানজী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম ঢালী, সাংগঠনিক সম্পাদক মমিন মিয়াজীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। এ সময় এম এ আজিজ ঢালীর বাড়িতে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়।
সবশেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ঘিলাতলী সাইনবোর্ড বকাউল বাড়ি মসজিদের ইমাম মাওলানা মো. ইদ্রিস প্রধান।