নিজস্ব প্রতিবেদকঃ
মতলব দক্ষিণ উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় স্ব্যাস্থ ও কল্যান দিবস উদযাপন উপলক্ষে র্যালী, আলোচনা সভা কেককাটা অনুষ্ঠিত হয় ।
গত ২ মে মঙ্গলবার সকালে র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
এ সময় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলবের জনপদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শ্যামল চন্দ্র দাস, মতলব প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা, স্বাগত বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসার ড.রাজিব কিশোর বনিক । অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ শামসুল আলম, পরে আনুষ্ঠানিক ভাবে কেককেটে হয়। এ সময় হাসপাতালের কর্মরত ডাক্তার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন ।