মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে পরিকল্পনা প্রতিমন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল হতে অনুদান বিতরণ করা হয়েছে ।
গত ৪ জুলাই সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে হত দরিদ্র মানুষ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচিত সদস্যদের মাঝে অনুদান তুলে দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, মেয়র আওলাদ হোসেন লিটন ।
এছাড়াও বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মতলব সার্কেল ইয়াসির আরাফাত, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান,ভাইস চেয়ারম্যান মুবিন সুজন প্রমুখ।
এ সময় সহকারী কমিশনার( ভূমি) সেটু কুমার বড়ুয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু, ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলার ৩২ টি সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ২৭ জন হত দরিদ্র মানুষের মাঝে ২৫ থেকে ৩৫ হাজার টাকা করে অনুদানের চেক বিতরণ করা হয়।পরে প্রধান অতিথি নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ১০ জন নারীকে সেলাই মেশিন বিতরণ করেন।