শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

মা ইলিশ রক্ষা অভিযানে হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষে কাজ করবে নৌ পুলিশ ……. নৌ পুলিশ সুপার কামরুজ্জামান

reporter / ৩৭৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
আগামী ৭ অক্টোবর মা ইলিশ রক্ষা অভিযান শুরু হবে। চাঁদপুরের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষে মা ইলিশ রক্ষা অভিযানে কাজ করবে নৌ পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করার লক্ষে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর অঞ্চলের নৌ পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, যে সকল স্থানে ইলিশ ধরা ও বেচাকেনা হয় সে সকল স্থানে অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ করবে নৌ পুলিশ। ইলিশ মাছের প্রজননের সময় ধরা থেকে বিরত থেকে জাটকা সংরক্ষণ করলে নদীতে ব্যাপক ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সকলে সম্মিলিত প্রচেষ্টায় ইলিশ সম্পদ বৃদ্ধি করা সম্ভব।
চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকাল ৪ ঘটিকয়া “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২২” সফল করার নিমিত্তে হরিনা নৌ পুলিশ ফাঁড়ি জনসচেতনতামূলক সভার আয়োজন করেন।
সভায় ১০ নং লক্ষীপুর মডেল ইউপি সদস্য হারুন খান এর সভাপতিত্বে ও হরিনা নৌ পুলিশ ফাঁড়ির সাব ইন্সপেক্টর মোঃ জসিমউদদীন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার মোঃ মোঃ মোফাজ্জল হোসেন, হরিনা নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ  মোঃ মিজানুর রহমান প্রমূখ।
উক্ত সভায় ইউপি মেম্বার, স্থানীয় মৎস্য ব্যবসায়ী, জেলে প্রতিনিধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর