শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

মেঘনায় কাঠের বোটসহ ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ

reporter / ৩২৮ ভিউ
আপডেট : রবিবার, ৭ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
 চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে ইঞ্জিন চালিত কাঠের বোট, ১ হাজার ২০০ কেজি (৩০ মণ) পাঙ্গাস মাছের পোনা ও ৩টি পাঙ্গাস ধরার ফাঁদ (চাই) জব্দ করেছে কোস্টগার্ড।
শনিবার (৬ মে) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করেন।
বেলা সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি গনমাধ্যমকে এসব তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ১০টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন চাঁদপুর ও চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুর এলাকায় মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ইঞ্জিন চালিত কাঠের বোটসহ আনুমানিক ১ হাজার ২০০ কেজি পাঙ্গাসের পোনা ও ৩টি পাঙ্গাস মাছের পোনা ধরার ফাঁদ (চাই) জব্দ করা হয়। কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে পাঙ্গাসের পোনার সাথে জড়িত ব্যক্তিরা নদীর পাড়ে বোট রেখে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কান্ট্রি ফিশিং বোর্ড মালিক সমিতির সভাপতি শাহ আলম মল্লিক।
তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত পাঙ্গাসের পোনা স্থানীয় এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয় এবং চাইগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


এই বিভাগের আরও খবর