শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মোহনপুর ইউপি’র উপ- নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এড. সেলিম মিয়ার উঠান বৈঠক

reporter / ২৬৪ ভিউ
আপডেট : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে শুরু হয়েছে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। দলীয় মনোনয়নের লবিং ছাড়াও এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে নিজেদের জনপ্রিয়তা জানান দেওয়ার চেষ্টা করছেন। শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে এমনই এক উঠান বৈঠকের আয়োজন করেছেন চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আওয়ামী লীগ নেতা ও মোহনপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়া।
শনিবার বিকেলে মোহনপুর ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী এডভোকেট সেলিম মিয়ার বাড়ীতে এ উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান শিকদার।
দেওয়ানকান্দী গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উঠান বৈঠকে ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী পুরুষ উপস্থিত হয়। উঠান বৈঠকে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ, ব্যবসায়ী, চাকুরিজীবি শ্রমিক ও দলীয় নেতা কর্মীসহ সকল শ্রেনীর লোকজন অংশগ্রহণ করে। এসময় ভোটারদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে দোয়া কামনা করে ভোটারদের সাথে কুশল বিনিময় করেন সেলিম মিয়া।
মোহনপুর ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী এডভোকেট সেলিম মিয়া বলেন, আওয়ামী লীগের তৃণমুলের নেতাকর্মীর সমর্থন নিয়ে নির্বাচনের মাঠে এসেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে দলীয় মনোনয়ন দেয় তাহলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনসেবা করতে চাই এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও দলকে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করবো।
পাশাপাশি এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি এলাকার গরিব দুঃখি মানুষের বিপদে-আপদে পাশে থেকে এলাকার সমস্ত সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ, বাল্য বিবাহ, নারী নির্যাতন, চাঁদাবাজি, যুব সমাজকে মাদকমুক্তসহ জন কল্যাণমুখী কাজ করে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,আওয়ামীলীগ নেতা জাকির হোসেন,আব্দুল মান্নান দেওয়ান,ডাক্তার হযরত আলী গাজী,আক্কাছ দেওয়ান,জাকির দেওয়ান,মাহফুজ প্রধান,মুরাদ,আলম,নুরুল আমিন,স্বপন দেওয়ান, আব্দুর রহমান শিকদার,সাইফুল মাঝি,ফারুক প্রমাণিক,শহিদুল্লা দেওয়ান,চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদী হাসান চৌধুরী,ছেংগারচর পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি ওয়াস কুরুনী খান মুকুল,
মহিলা আওয়ামী লীগ নেত্রী কামরুন্নাহার,জোহরা আক্তার,ছাবিনা বেগম,অজুফা বেগম সহ মোহনপুর ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।


এই বিভাগের আরও খবর