শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

মোহনপুর ইউপি’র চেয়ারম্যান সহ দুই ইউপি’র সদস্য পদে উপনির্বাচন ১৬ মার্চ

reporter / ২৩৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

মতলব উত্তর প্রতিনিধি
মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সাথে ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ড ও মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে
উপনির্বাচনেরও তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত
এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা নির্বাচন অফিস।
জানা গেছে, উক্ত পদের উপনির্বাচনে আগামী ১৯ ফেব্রুয়ারী  মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
২৬ ফেব্রুয়ারী মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিন। ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহার এবং ১৬
মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মোহনপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামছুল হক চৌধুরী বাবুল গত ১০
নভেম্বর মৃত্যুবরণ করেন এবং ইসলামাবাদ ইউপির ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস ও মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সদস্য
মৃত্যুবরণ করেন। তাদের মৃত্যুতে ওই পদগুলো শূণ্য হয়।


এই বিভাগের আরও খবর