নিজস্ব প্রতিবেদকঃ
সমাজসেবা অধিদফতরাধীন শহর সমাজসেবা কার্যালয়, চাঁদপুর এর উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কর্মদলের সদস্যদের ক্ষুদ্রঋণ বিতরণের পূর্বে অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ জুলাই বুধবার উক্ত প্রশিক্ষণের গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন ।
উপপরিচালক (ইউসিডি), সমাজসেবা অধিদফতর, ঢাকা থেকে যুক্ত হয়ে সেশন পরিচালনা করেন নাসির উদ্দিন ।
চাঁদপুর জেলা সমাজসেবার উপপরিচালক রজত শুভ্র সরকার, সহকারী পরিচালক মিয়া ফিরোজ আহমদ খান ও শহর সমাজসেবা অফিসার মোঃ মনিরুল ইসলাম সেশন পরিচালনা করেন।
শহর সমাজসেবা কার্যালয়ের আওতাভুক্ত ৬০ জন ক্ষুদ্রঋণ গ্রহীতা প্রশিক্ষণে অংশ নেন।