শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে পৌরসভার ১নং ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ

reporter / ৩৬৯ ভিউ
আপডেট : রবিবার, ১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর পৌরসভার ১নং ওয়ার্ডে গরীব ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

১ মে রোববার শহরের পুরাণবাজার লেবার অফিস মাঠে এই ঈদ উপহার তুলে দেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি। ঈদ উপহার হিসেবে ১নং ওয়ার্ডের দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি-কাপর ও লুঙ্গী বিতরণ করা হয়।

চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর প্রতিনিধি হিসেবে  আমাদের চাঁদপুরের উন্নয়নের রুপকার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। আমাদের অভিভাবক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এবং তার বড় ভাও ডা. জেআর ওয়াদুদ টিপু ভাই পবিত্র ওমরা পালনে গিয়েছেন। তারা চাঁদপুর বাসীর কাছে দোয়া চেয়েছেন।

তিনি বলেন, রাজনীতি বড় বিষয় না, বড় বিষয় হলো মানুষের সেবা করা। আমরা রাজনীতি করি মানুষের কল্যাণে মানুষের মঙ্গলে কাজ করার জন্য। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী বার বার বলেছেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যেন ঐক্যবদ্ধভাবে অসহায়দে পাশে দাঁড়ায়। তাই
আজকে আমার এলাকায় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে দেড় হাজার পরিবারের মাঝে শাড়ি-কাপর ও লুঙ্গী বিতরণ করেছি।

এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর