শিরোনাম:
মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’

শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী দিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল

reporter / ৩২৪ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
তিনি হচ্ছেন চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান, সাবেক গণ পরিষদের সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল করিম পাটওয়ারীর সুযোগ্য সন্তান, জেলা আওয়ামী লীগের ২ বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

তিনি পৌর এলাকার শিশু, কিশোর ও শিক্ষার্থীদের সুন্দর মনের অধিকারী হয়ে তাদের জীবন সুন্দরভাবে পরিচালনা ও শিক্ষার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করার চিন্তায় নিজেকে কাজে লাগাতে চাচ্ছেন। তাই তিনি শিশু, কিশোর ও শিক্ষার্থীদের জীবন সুন্দর থেকে যেন অসুন্দরে না’যায় এবং মাদকসহ বিভিন্ন পথ থেকে বিরত রাখার জন্য আক্কাস আলী রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার্থীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে চাঁদপুর পৌর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বাদল গাজীকে বিদ্যালয়ে পাঠিয়ে প্রধান শিক্ষক গোফরান হোসেনের হাতে ফুটবল তুলে দিয়েছেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

বিতরণ করা ক্রীড়া সামগ্রী পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এ ধরনের নিরবে সহায়তা করা বর্তমানে একটি বিড়ল দৃষ্টান্ত বলে দাবী করেছেন, সচেতন মহল ও সুধীজন।

এ বিষয়ে আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায় মনোনিবেশ করে তাদেরকে ভালপথে ধাবিত করার জন্য আমি বিভিন্ন এলাকায় ক্রিয়া সামগ্রী দিয়ে এ ভাবে সহায়তা করছি। যাতে তারা খেলাধূলায় মগ্ন থাকে। এতে করে তারা মাদকসহ বিভিন্ন ভুলপথ পরিহার করবে। তাতে আমাদের এ সমাজ ব্যবস্থা উন্নত হবে এবং আমাদের সন্তানরা মাদক থেকে মুক্ত থাকবে।

তিনি আরো বলেন,  তার চেয়ে বড় কথা এই শিশুদের সুন্দর ভবিষ্যত তৈরি করে দেয়া সবার দায়িত্ব ও কর্তব্য।


এই বিভাগের আরও খবর