শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শিশুদের নৈতিক শিক্ষাও দিতে হবে  — ওসি আবদুল মান্নান

reporter / ২৪৭ ভিউ
আপডেট : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ
ফরিদগঞ্জ উপজেলার সুনামধন্য বিদ্যানিকেতন অত্যাধুনিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের ২০২২ বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন বিদ্যালয়ের সভাকক্ষে এই ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সমাজ সেবক ওমর ফারুক পাটওয়ারী।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অত্যাধুনিক শিক্ষার মান বজায় রাখায় বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলের ভূয়সী প্রশংসা করে অতিথিবৃন্দ বলেন, ফরিদগঞ্জ কে. আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের উন্নতি এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের জন্য কখনো কৃপণতা করে না। যদি কোন সমস্যা হয় তাহলে আপনারা স্কুল পরিচালনা কমিটিকে জানাবেন, তারা দ্রুত সমাধানের চেষ্টা করবেন।
প্রধান অতিথি মো. আবদুল মান্নান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমি এখনো পর্যন্ত আমার স্কুলে শিক্ষকদের সাথে দেখা হলে সম্মান প্রদর্শন করি, ঠিক তেমনি তোমরা শিক্ষকদের সর্বদা সম্মান করবে। কারণ শিক্ষকগণ নিঃস্বার্থভাবে তোমাদের শিক্ষাদান করে থাকেন। শিক্ষকতা শুধু পেশা নয়, শিক্ষকতা একটি ব্রত।
তিনি শিক্ষকদের উদ্দেশ্য আরো বলেন, শুধু পরীক্ষার ফলাফল নয়, শিশুদের নৈতিক শিক্ষাও দিতে হবে। তাদের ভুল হলেও তিরস্কার না করে অনুপ্রাণিত করবেন। এ সময় তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও রাষ্ট্র বিরোধী কাজে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অনুরোধ জানান।


এই বিভাগের আরও খবর