শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

শোক দিবসের আলোচনা সভায় বঙ্গবন্ধু যদি স্বাধীনতা যোদ্ধের নেতৃত্বে না থাকতেন তাহলে দেশ স্বাধীন হতো না ————অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাস।

reporter / ২৫৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

নিজস্ব সংবাদদাতাঃ
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে
১৭আগস্ট বিকাল পাঁচ টায় চাঁদপুর রোটারি ভবনে সংগঠনের সভাপতি মুক্তাপীযুষ এর সভাপতিত্বে, মিঠুন ত্রিপুরার পরিচালনায়
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরন দাস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি স্বাধীনতা যোদ্ধের নেতৃত্বে না থাকতেন তাহলে হয়তো দেশটা স্বাধীন হতো না। বঙ্গবন্ধু অর্জিত বিষয়ে ৭৫ পরবর্তী সময়ে তেমন কোনো আলোচনা করা যায়নি। ১৯৯৬ সালের পরে এবিষয়ে আলোচনার সুযোগ হয়।
৭৫ এর ১৫ আগস্ট যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা কেউ’ই মুক্তিযুদ্ধা ছিলোনা, এরা সবাই ছিলো পাকিস্তানি ও তাদের দোসর এরাই বাংলাদেশ সেনাবাহিনীতে ঢুকে পড়ে এবং ইতিহাসের সবচেয়ে বর্বরচিত হত্যাকান্ড ঘটায়।  এদের মধ্যে অনেকেই আজ মুক্তিযোদ্ধা দাবী করেন। সেনা শাষিত পৃথিবীর কোনো রাষ্ট্র উন্নয়ন করেছে তার ইতিহাস নেই, বাংলাদেশকে সেই অবস্থান থেকে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুরান বাজার ডিগ্রি কলেজের  অধ্যক্ষ রতন কুমার মজুমদার, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের প্রধান উপদেষ্টা রোটারিয়ান কাজী শাহাদাত, উপদেষ্টা ডাঃ পীযুষ বড়ুয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার
বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস প্রমুখ।


এই বিভাগের আরও খবর