শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সংবাদিকদের মধ্যে চরম অসন্তোষ!

reporter / ২৫০ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২

মতলব উত্তরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি,  এলাকা ছাড়ার নির্দেশ
মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে নিউজ প্রকাশের জের ধরে সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি ও এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন কথিত যুবলীগ নেতা শ্যামল ও মিল্টন।
এঘটনায় মতলব উত্তর থানায় একটি লিখিত সাধারণ ডায়েরী দায়ের করেছেন সাংবাদিক সুমন আহমেদ।বুধবার  (১৭ আগষ্ট)  বিকেলে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শ্যামল বাহেরচর পাঁচানী গ্রামের আব্দুল খালেকের ছেলে। মিল্টন শিকিরচর গ্রামের মন্টুর ছেলে।
হুমকি পাওয়া সুমন আহমেদ দেশের বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভি, দৈনিক
খোলাকাগজ ও চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক শপথ পত্রিকার মতলব উত্তর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। সে মতলব উত্তর প্রেসক্লাবের সদস্য।
স্থানীয় সূত্র ও জিডির তথ্যে জানা যায়,
সারা বাংলাদেশের ন্যায় মতলব উত্তরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে যুবলীগের আয়োজনে প্রতিবাদ সভার নিউজ সংগ্রহ করার সময় কথিত যুবলীগ নেতা শ্যামল ও মিল্টন দু’জনে মিলে সাংবাদিক সুমন আহমেদকে প্রকাশ্যে হত্যার হুমকি ও ২৪ ঘন্টার মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ দেন।
এঘটনার পর সাংবাদিক সুমন আহমেদ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিষয়টি স্থানীয় সংবাদ মাধ্যমকর্মীরা জানার পর তাদের মধ্যেও চরম অসন্তোষ বিরাজ করছে।
এবিষয়ে মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা নির্ভিক এবং কারো রক্ত চক্ষুকে ভয় পায়না। অন্যায়ের বিরুদ্ধে কলম চলছে চলবে। হুমকিদাতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
প্রাণনাশ প্রসঙ্গে সাংবাদিক সুমন আহমেদ বলেন, আমি গতকাল জাতীয় শোক দিবসের নিউজ প্রকাশ করেছি, পাশাপাশি গত সপ্তাহে বর্তমানে ওসি মহোদয়ের বদলী জনিত আরেকটি নিউজ করেছি। এরই সূত্রে ধরে গতকাল বুধবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামীলীগের কার্যালয়ে শ্যামল ও মিল্টন আমি সংবাদ সংগ্রহকালে শ্যামল ও মিল্টন আমাকে ডেকে বলে তুই তো আমাদের গ্রুপের নয়! তুই ওই  গ্রুপের লোক। তুই এখন থেকে এলাকা ত্যাগ করবি নতুবা প্রাণে মেরে ফেলবো। বলে ঘাড় ধাক্কা দিয়ে সভাস্থল থেকে আমাকে বের করে দেয়। আমি ভয়ে থানায় এসে জিডি করেছি। আমার জানামতে তারা খারাপ প্রকৃতির লোক।
এ বিষয়ে অভিযুক্ত শ্যামল ও মিল্টনের মোবাইল ফোন নম্বরে কল দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শাহজাহান কামাল জিডির সত্যতা স্বীকার করে বলেন, এখন পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। সঠিক তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরও খবর