—মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম
নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেন, ঢিল মারবেন না, ষড়যন্ত্র আর কোন্দল করে পার পাবেন না, আওয়ামী লীগের নেতাকর্মীরা জেগে ওঠলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবেন না। আগামী জাতীয় নির্বাচনে শেখ হাসিনা কে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে। নির্বাচন মানে না, আইন মানে না, সংবিধান মানে না তাদের দেশের মাটিতে থাকার অধিকার নাই।
তিনি আরোও বলেন, সংগঠন নিয়ে ষড়যন্ত্র করবেন না, কোন্দল সৃষ্টি করে নেতাকর্মীদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র করলে রাজপথে সমুচিত জবাব দেওয়া হবে। খোঁচাখুচিঁ করবেন না, তাহলে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড় দিবে না।
সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।
গতকাল শনিবার (৬ মে) বিকেলে পাঠান বাজার আবেদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান লোকমান আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইউসুফ মিয়া ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য মিজানুর রহমান মিঠুর যৌথ সন্ঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপু, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গাজী ইলিয়াসুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা নবীর হোসেন, নাজিমুদ্দিন, দুলাল মেম্বার, ইমরান হোসেন, জরিপ খান, মোফাজ্জল হোসেন উজ্জ্বল , ছাত্রলীগ নেতা আকিব সরকার, রিয়াজ হোসেন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারী, সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালী, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম মাষ্টার, সদস্য রাধেশ্যাম সাহা আল মাহমুদ টিটু মোল্লা, এডভোকেট সেলিম মিয়া, মতলব উত্তর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী শরীফ হোসেন, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক সিরাজুল ইসলাম ডাবলু, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মঈনউদ্দীন বেপারী মিলন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান ‘ সহ মতলব উত্তর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।