শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাপের ছোবলে প্রাণ গেল ফরিদগঞ্জের গৃহবধু আয়শার

reporter / ২৫৩ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার ফরিদগঞ্জে বিষাক্ত সাপের ছোবলে ৯ মাসের অন্তঃসত্ত্বা আয়শা বেগম (১৯) নামের এক নারীর করুণ মৃত্যু হয়েছে। তবে মায়ের পেটে থাকা ৯ মাসের অন্তঃসত্ত্বা বাচ্চাটিও মৃত্যু বরণ করে বলে নিশ্চিত করে চিকিৎসক।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামে স্বামীর বসতঘরে এ ঘটনাটি ঘটে। আয়শা ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া গ্রামের কাঞ্চনের স্ত্রী। কাঞ্চন ওয়ার্কশপের শ্রমিক। তাদের ৫ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
স্বামী কাঞ্চন জানান, স্ত্রী আয়শা বেগমসহ ঘরে দুজনে ঘুমিয়েছিলাম। আছর নামাজের সময় তার ঘুম ভাঙ্গলে বিছানা থেকে নামলে খাটের নিচে লুকিয়ে থাকা বিষধর সাপের শরীরে পা পরলে তাকে ছোবল দেয়। পরে তাকে উদ্বার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসকের কথা মতো চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে নিয়ে আসা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিজানুর রহমান তাকে মৃত ঘোষণা করে। ডাঃ মিজানুর রহমান জানান, বিষক্রীয়ায় অন্তঃসত্ত্বা নারী মৃত্যু বরণ করেছে, সাথে পেটের বাচ্চাটিও মারা গেছে। রাতেই আয়শা বেগমের মরদেহ ঘনিয়া গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর