শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

সামাজিক সম্প্রতি কমিটির সভা

reporter / ৫৭৮ ভিউ
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

সকল ধর্মের মানুষ মিলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে
——— জেলা প্রশাসক কামরুল হাসান 
নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সহজ ধর্মটা সহজভাবে মানুষের সামনে তুলে ধরতে হবে। সমাজে যারা সুবিধাভোগী তারা সুবিধাও নিবে আবার অপপ্রচার চালাবে, তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেধরণের অপপ্রচার চালানো হয়, সেসম্পর্কেও সচেতন থাকতে হবে। যখনই এ মাধ্যমে কোন অপপ্রচার দেখবেন সাথে সাথে আমাদের ও সংশ্লিষ্টদের কাছে তা পৌঁছে দিবেন স্ক্রিনশর্ট দিয়ে। দুষ্কৃতকারীরা সবসময়ই সুযোগ খুঁজে। তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে।
সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সামাজিক সম্প্রীতি কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, যেহেতু আমাদের দেশে জনগণের সংখ্যার মধ্যে মুসলিমদের সংখ্যা বেশি সেহেতু আমাদের মুসলিমদের ভূমিকাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা দল রয়েছে যারা ধর্মের নামে অপপ্রচার করে। তাদেরকে রুখতে হবে। সঠিক যে ম্যাসেজটা রয়েছে তা সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে হবে৷ সকল ধর্মের মানুষ মিলে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক বলেন, এর আগে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভায় সিসিটিভি সংযোগের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে৷ তাই এই সিদ্ধান্তটা পালন করতে হবে৷
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইমতিয়াজ হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অর্থ) সুদীপ্ত রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাহাদাৎ হোসেন, চাঁসক এর অধ্যক্ষ অসিত বরণ দাশ, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার, পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মো. খলিলুর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী, মসজিদে গোর এ গরীবা মসজিদের খতিবের প্রতিনিধি, চাঁদপুর ব্যাপ্টিস্ট চার্চ এর পালক ইম্মনুয়েল সরকার, ত্রিপুরা জাতির সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, চাঁসক এর শিক্ষার্থী ইমরান খান প্রমূখ।
এসময় সামাজিক সম্প্রতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর