শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সিএনজি চালিত মালিক সমিতির উদ্যোগে অসুস্থ ও মৃত শ্রমিকদেরকে আর্থিক সহায়তা প্রদান

reporter / ২৩৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

বিশেষ প্রতিনিধিঃ
চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতি রেজিঃ  নং চট্ট ১৮৭৮ এর উদ্যোগে”  অসুস্থ ও মৃত শ্রমিকদেরকে মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল চাঁদপুর জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতির প্রধান কার্যালয় শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গায় সন্ধ্যায় এ আর্থিক সহায়তা প্রদান করেন মালিক সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার।

সমিতির কার্যালয় সূত্রে জানা যায় মালিক সমিতির পক্ষ থেকে ৫ জন অসুস্থ সিএনজি চালক, ১জন সিএনজি চালকের মৃত্যুতে এবং ১টি মসজিদে আর্থিক অনুদান প্রদান করেন।
১জন মৃত সিএনজি চালক শাহরাস্তি উপজেলার নায়নাগর গ্রামের মৃত আবিদ আলীর ছেলে সিএনজি চালক মহরম আলী শ্রমিকের পক্ষে তার ছেলের হাতে আর্থিক সহায়তা চেক তুলে দেন উক্ত সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল ইসলাম সুমন। এছাড়াও অসুস্থ সিএনজি চালক শ্রমিক মোঃ দেলোয়ার হোসেন, মোঃ সোহাগ হোসেন, মোঃ বেলায়েত হোসেন ও দুর্ঘটনা জনিত চিকিৎসার আর্থিক সহায়তার জন্য মোঃ সুমন আহমেদসহ বিভিন্ন অসহায় ও অসুস্থ শ্রমিকদেরকে এই আর্থিক সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন মালিক সমিতির নেতৃবৃন্দ ও  সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিকগন।


এই বিভাগের আরও খবর