শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহতের বাড়ি ফরিদগঞ্জে শোকের মাতম

reporter / ১০৬৫ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুল করিম (২৭) নামে এক প্রবাসী নিহত হয়েছে। নিহতের বাড়ী চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের উত্তর বিষেরবন্দ গ্রামে। সে ওই গ্রামের ইব্রাহিমের ছোট ছেলে। গত প্রায় এক বছর পূর্বে অসহায় পরিবারের স্বাচ্ছন্দ ফেরানোর জন্য প্রবাসে পাড়ি দেয় এই রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গত শনিবার (১২ নভেম্বর) সৌদি আরবের সময় রাত ৯ টায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দূর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়।
এদিকে মৃত্যুর ৬ দিন পরেও শোকের মাতম কমছেনা আব্দুল করিমের পরিবারে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে আব্দুল করিমের বাড়িতে গেলে দেখা যায় হৃদয় বিদারক দৃশ্য। ৬ ভাই বোনের মধ্যে সবার ছোট আব্দুল করিম প্রায় এক বছর পূর্বে সদ্য বিবাহিত স্ত্রী মিতু আক্তারকে রেখে প্রবাসে পাড়ি জমান আব্দুল করিম।
এদিকে আব্দুল করিমের এই করুণ মৃত্যুর ঘটনায় মা-বাবা, ভাই বোন ও স্ত্রীসহ স্বজনদের আহাজারীতে পুরো এলাকায় শোকের মাতম বইছে। কোন শান্তনা-ই তাদের কান্না থামাতে পারছেনা।
আব্দুল করিমের স্ত্রী মিতু আক্তার কান্না জড়িত কণ্ঠে জানান, বিয়ের পর পরেই স্বামী বিদেশে চলে যায়। এতদিন শুধু ফোনেই তার সাথে কথা হতো। এখন শেষ বারের মতো তার মুখ খানা দেখতে চাই।
আব্দুল করিমের বাবা ইব্রাহিম জানান, ছেলেকে হারিয়েছি এ কষ্ট বোঝানোর ভাষা নেই তার লাশ দ্রুত দেশে নিয়ে আসতে আমি সরকারের সহযোগীতা কামনা করছি।
ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) তাসলিমুন নেছা জানান, আমি খোঁজ খবর নিয়ে জেনেছি। পরিবারটি একে বারেই নিঃস্ব। লাশ দেশে দ্রুত ফিরিয়ে আনতে উর্ধতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো।


এই বিভাগের আরও খবর