শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

হাইমচরে মা ইলিশ নিধনের মুল হোতাসহ ২জনকে আটক করেছে পুলিশ

reporter / ৩৭৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

 নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়ন জালিয়ারচর দাদন মাঝির বাড়ির সমানে মা ইলিশ বিক্রি ও মা ইলিশ নিধনের মুলহোতা বিল্লাল বেপারী ও দাদন মাঝি কে আটক করেছে হাইমচর থানা পুলিশ।
গত ২৫ অক্টোবর রাত ৭ টায় জালিয়াচর এলাকায় মাছ ইলিশ বিক্রি হয় এমন সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ২ জন মা ইলিশ সহ স্থানীয় আফছার উদ্দিন ও মহিউদ্দিনকে  আটক করে।
২৬ অক্টোবর মা ইলিশ সহ  আটক ২  আসমীসহ মা ইলিশ কেনা বেচায় মদদদাতা  ৭ জনের নাম উল্লেখ করে হাইমচর থানার এসআই মোঃ আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫(২)(খ)১৯৫০ মৎস্য রক্ষা ও সংররক্ষন আইনে  মামলা দায়ের করেন।
ঐ মামলার এজাহারভুক্ত আসামী ও মা ইলিশ নিধনের মুলহোতা বিল্লাল বেপারী পিতা রুহুল আমিন বেপারী এবং মোঃ দাদন মাঝি পিতা মৃত জাগল মাঝি কে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে আটক করে । বৃহস্পতিবার আটককৃত আসমীদের হাইমচর থানা পুলিশ চাঁদপুর  কোর্টে প্ররন করে।
মা ইলিশ নিধন অভিযোগে স্থানীয় মেম্বার রুহুল আমিন বেপারীর পুত বিল্লাল বেপারী ও তার সঙ্গী দাদন মাঝিকে  আটক করায় হাইমচর থানা পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ  যুবলীগের এক নেতার নাম ভাঙ্গিয়ে বিল্লাল বেপারীর নেতৃত্বে গড়ে উঠা সিন্ডিকেট প্রতিবছর মা ইলিশ নিধন হয়,জাটকা মৌসুমে জাটকা নিধন করা হয়, যুবলীগ নেতার নেতৃত্বে গড়ে উঠা বিএনপি আওয়ামী লীগ এর একটি সিন্ডিকেট   প্রতি বছর জাতীয় সম্পদ মা ইলিশ ও জাটকা  নিধন করেও রাজনৈতিক ছত্রছায়ায় পার পেয়ে যায়। এবারও পুলিশের হাতে আটকের পর তাদের কে ছাড়িয়ে ঐ সিন্ডিকেট সক্রিয় তদবির চালায়,এমনকি মিডিয়া কর্মীদের মাঠ পর্যায়ের কর্মীদের ম্যানেজ করার চেষ্টা চালায়।


এই বিভাগের আরও খবর