শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাইমচর প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন সভাপতি : মহসিন ও সম্পাদক : জাহিদ নির্বাচিত

reporter / ৩৫১ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

হাইমচর প্রতিনিধি:
হাইমচর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ মহসিন মিয়া ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ জাহিদুল ইসলাম।
১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে সর্বমোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সভাপতি পদে জিএম ফজলুর রহমান, মাসুদ আলম রিয়াদ ও মহসিন মিয়া আর সাধারণ সম্পাদক পদে হাসান আল মামুন ও জাহিদুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন।
হাইমচর প্রেসক্লাবে ৪৭ জন ভোটারের মধ্যে ৩৪ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে মহসিন মিয়া ১৯ ভোট পেয়ে সভাপতি হিসেবে জয়লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জিএম ফজলুর রহমান পেয়েছেন ১২ ভোট ও মাসুদ আলম রিয়াদ পেয়েছেন ৩ ভোট।
এদিকে সাধারণ সম্পাদক পদে ২০ ভোট পেয়ে জয়লাভ করেন মোঃ জাহিদুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান আল মামুন পেয়েছেন ১৪ ভোট।
হাইমচর প্রেসক্লাব নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন দ দৈনিক চাঁদপুর দিগন্তের মফস্বল সম্পাদক  জিএম ফজলুর রহমান, তার প্রতিক চশমা। দৈনিক সুদীপ্ত চাঁদপুর হাইমচর প্রতিনিধি মোঃ মাসুদ আলম রিয়াদ, তার প্রতিক মোবাইল। দৈনিক চাঁদপুর সংবাদ হাইমচর প্রতিনিধি মোঃ মহসিন মিয়া, তার প্রতিক কলম। সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন দৈনিক ইত্তেফাক ও চাঁদপুর প্রতিদিন হাইমচর প্রতিনিধি মোঃ হাসান আল মামুন, তার প্রতিক ল্যাপটপ। দৈনিক আমার দেশ হাইমচর প্রতিনিধি মোঃ জাহিদুল ইসলাম, তার প্রতিক ক্যামেরা।
সভাপতি পদে ত্রিমুখী লড়াই হয়েছে। যেখানে প্রার্থী হয়েছেন ফজলুর রহমান তিনি ২০২৫ সেশনে কার্যকরী কমিটির নির্বাহী সদস্য ছিলেন। মহসিন মিয়া ছিলেন কার্যকরী কমিটির সহ-সভাপতি। ভোটাররা বলছেন এ দুজন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে।
সাধারণ সম্পাদক পদে দ্বিমুখী লড়াইয়ে কার্যকরী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন পরাজিত হয়েছেন। তিনি সকল ভোটারের ভোট আশা করলেও জুনিয়র সদস্যদের ভোট হারিয়ে এ পরাজয় বরণ করেছেন। তবে দ্বিতীয় প্রার্থীর চেয়ে দ্বিগুণ ভোট পেয়ে জয়ের আশাবাদী ছিলেন। এদিকে সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদুল ইসলাম মাঠ পর্যায়ে কর্মরত সাংবাদিকদের ভোটে এগিয়ে।
প্রধান নির্বাচন কমিশনার মাওলানা আলী আকবর জানান, উৎসবমুখর পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গত ২০ ফেব্রুয়ারি আমরা তফসিল ঘোষণা করি। তফসিল অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১ ও ২ মার্চ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা, তিন মার্চ যাচাই-বাছাই কার্যক্রম ও ৪ মার্চ প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারণ করে বিকাল ৩ টায় প্রতিক বরাদ্দ অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার উৎসব মুখর পরিবেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
যাঁরা নির্বাচিত হয়েছেন তারা প্রতিষ্ঠাতা সদস্যগনের পরামর্শে খুব শীঘ্রই একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দিবেন বলে আমি আশাবাদী।


এই বিভাগের আরও খবর