শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালতে জরিমানা

reporter / ২৭৫ ভিউ
আপডেট : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ হাজীগঞ্জে কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
বুধবার (১০ আগষ্ট) বিকালে তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন বদরপুর গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
জানা গেছে, কৃষি জমি থেকে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করার অভিযোগে এ দিন (বুধবার) বিকালে থানা পুলিশের সহযোগিতায় পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় মৌজার বদরপুর গ্রামের কৃষি মাঠে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাৎখনিক ড্রেজার সংশ্লিষ্ট মো. মাসুদ নামের একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী নগদ ৫০ হাজার জরিমানা আরোপ ও আদায় করেন তিনি। একই সময়ে ড্রেজার পাইপ ধ্বংস করা হয়। এ সময় ড্রেজার মেশিনটি অপসারণের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় ড্রেজার মেশিনটি অপসারণ করার অঙ্গিকার করেন মো. মাসুদ। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজিম উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর