শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।

reporter / ৩২৫ ভিউ
আপডেট : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জে  ৪৯ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে এ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক গাজী মাইনুদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফুটবল খেলায় বিজয়ী দল হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ ও পরাজয়ী  দল বলাখাল জেএন উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি  খেলোয়াড়দেরকে  বিভিন্ন দিক-নির্দেশনামূলক উপদেশ দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে  বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ।
সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহিদ হাসানের সঞ্চলনায়
এসময় উপস্থিত ছিলেন  উপজেলার বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষকগন, বক্তব্য শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে ফুুটবল, হ্যান্ডবল, দাবা, সাঁতারসহ বিভিন্ন ইভেন্টে একক ও যৌথ দলের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি, সভাপতিসহ অন্যান্য অতিথিরা।


এই বিভাগের আরও খবর