হাজিগন্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উপহার পেলেন ভূমিহীন,গৃহহীন ২৯ পরিবার।
২১(জুলাই) বৃহস্পতিবার সকাল ৯টায় হাজীগঞ্জ উপজেলা পরিষদের মিলনায়তনে মাননীয় প্রধানমন্ত্রী গণভবন থেকে বিডিও কনফারেন্স সারা দেশের ন্যায় হাজীগঞ্জেও ভূমিহীন,গৃহহীন ২৯ পরিবারের মাঝে গৃহ হস্তান্তর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, অতিরিক্ত পুলিশ সুপার(হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কল) সোহেল মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান, নির্বাচন কর্মকর্তা ওবায়েদুর রহমান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাঈর সৈয়দ সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা ও কর্মচারীগণ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ও হাজীগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ ।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আহসান হাবীব অরুন, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেল, ২নং বাকিলা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন প্রমুখ।