শাহপরান সৈকতঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার কুমিল্লা – চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের বাকিলা রেলক্রসিং এলাকায় ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
হাজীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানাযায় ২১ আগষ্ট রবিবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইউনুস মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বোগদাদ বাস বাকিলা রেলক্রসিং এলাকায় তল্লাশি চালিয়ে ট্রাভেলিং ব্যাগে ৩০ বোতল ফেনসিডিলসহ শরিয়তপুর জেলার ডামুড্ডা উপজেলার দক্ষিণ সোতলকাঠি এলাকার লোকমান মাতবরের ছেলে জামাল হোসেন (২৪) কে আটক করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জোবাইর সৈয়দ, ৩০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।