হাজীগঞ্জে ছাত্রলীগের উদ্দ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ আগষ্ট) উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. এবায়েদুর রহমান খোকনের নেতৃত্বে ২০০৫ সালের ১৭ ই আগস্ট দেশব্যাপী ৬৩ জেলায় বিএনপি ও জামাতের সিরিজ বোমা হামলার প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
মিছিলটি হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ কিউসি টাওয়ার এর সম্মূখ থেকে বের হয়ে পূর্ব বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় সভাস্থলে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, বর্তমান সহ-সভাপতি এ আর সুমন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জীবন, শরীফ মোল্লা, প্রচার সম্পাদক ফরহাদ আলিফসহ উপজেলা ও পৌরসভা এবং উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।