শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কাউন্সিল সম্পন্ন

reporter / ২৫৮ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

 সভাপতি কাশেম, সাধারণ সম্পাদক সুমন
সুজন দাসঃ
হাজীগঞ্জ পৌর ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ চিলড্রেন একাডেমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কাশেম গাজীর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, যুগ্ম সম্পাদক সমির লাল দত্ত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাসুদ কালু, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল, সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান মিলন, সাংগঠনিক সম্পাদক আহসান মৃধা, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন, যুগ্ম আহবায়ক জনি চৌধুরী জসিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি’সহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে লিটন পাল ও মো. আবুল কাশেম এবং সাধারণ সম্পাদক পদে নুরনবি সুমন তপদার, মো. আবদুল মোতালেব মজুমদার ও ডা. বিল্লাল হোসেনর নাম প্রস্তাব করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধীক প্রার্থী হওয়ায় নির্বাচনের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন মো. আবুল কাশেম গাজী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৫নং ওয়ার্ডের কাউন্সির মো. নুরনবী সুমন তপদার।


এই বিভাগের আরও খবর