প্রেস বিজ্ঞপ্তিঃ
ঐতিহাসিক ১০ই জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১০ই জানুয়ারি ১৯৭২ সালের এই দিনে বেলা ১টা ৪১ মিনিটে পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষ্যে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচীর মধ্যে
১০ই জানুয়ারি সকাল ৭.৩০ মিঃ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ।
বিকাল ৩.৩০ মিঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ।
বাদ আছর বিভিন্ন মসজিদ-মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া ও তাবারুক বিতরণ।
জেলা আওয়ামী লীগ কর্তৃক গৃহীত কর্মসূচীকে সফল করার জন্য দলীয় নেতাকর্মী, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
আবু নঈম পাটওয়ারী দুলাল।