নিজস্ব প্রতিবেদকঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলার (৫ নং ওয়ার্ড) সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ মিনহাজ উদ্দিন খান।
এসময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরী, আওয়ামী লীগ নেতা বোরহান চৌধুরী সহ নেতৃবৃন্দ।
১১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তোফায়েল হোসেন এর কাছ থেকে মিনহাজ উদ্দিন খান সদস্য পদে মনোনয়ন ফরম উওোলন করেন। তিনি জেলা পরিষদের ৫নং ওয়ার্ড থেকে নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন,১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ১৯ থেকে ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল, ২২ থেকে ২৪ সেপ্টেম্বর আপিল নিষ্পত্তি,২৫ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার, ২৬ সেপ্টেম্বর প্রতিক বরাদ্দ, ১৭ অক্টোবর সকাল ৯ থেকে দুপুর ২টা পর্যন্ত ইলেকট্রিক ভোটিং মেশিন !(ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।